চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইরে থেকে তালা লাগানো ঘরে লাগল আগুন, পুড়ে মারা গেলেন গৃহবধূ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:43 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2024
in গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ-সড়ক দুর্ঘটনা-মোটরসাইকেল-মাইক্রোবাস

বাড়ির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো থাকায় ঘর থেকে বের হতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে মারা গেলেন স্বপ্না দাস (৪৫) নামে এক গৃহবধূ।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্ত্রীকে ঘরের ভিতর রেখে বাহির থেকে বাড়ির মূল দরজায় তালা লাগিয়ে মাঠে যান কৃষক রুপ দাস। এ সময় ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে বাইরে বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান গৃহবধূ স্বপ্না দাস।

শুক্রবার রাত ৮ টার দিকে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী ফায়ার ষ্টেশনের দলনেতা রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল ইসলাম বলেন, দুপুরে রুপ দাস তার স্ত্রী স্বপ্না দাসকে বাড়ির মধ্যে রেখে মূল দরজা তালা দিয়ে মাঠে যান। এসময় বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এক ঘণ্টা চেষ্টার পর আমরা আগুন নেভাতে সক্ষম হই। পরে বাড়িটির একটি ঘরের ভেতর থেকে স্বপ্না দাসের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ শুক্রবার দুপুরে ওড়াকান্দি গ্রামের কৃষক রুপ দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এসময় বাড়ির ভেতর থেকে বের হতে না পারায় দগ্ধ হন গৃহবধূ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে।

স্বপ্না দাসের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tags: গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালগোপালগঞ্জের কাশিয়ানী
Previous Post

মা-বোনকে ইভটিজিং থেকে রক্ষা করতে গিয়ে শিক্ষার্থী গুলিবিদ্ধ

Next Post

ব্রাজিলিয়ানের লাল কার্ডের ম্যাচে কিংসের ড্র

Next Post
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ানের লাল কার্ডের ম্যাচে কিংসের ড্র

বিজ্ঞান ও গবেষণায় ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্চ ক্লাবের শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষক তৈরির কঠিন কাজ সহজ করছে ‘ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্চ ক্লাব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT