চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজানিয়ায় নির্বাচন-পরবর্তী দমন-পীড়নের ভয়াবহতা প্রকাশ

সিএনএনের অনুসন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাচনের পর তানজানিয়ায় দমন-পীড়নের ছবি, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনএন প্রমাণ পেয়েছে যে তানজানিয়ায় পুলিশ বিক্ষোভকারীদের হত্যা করেছে। ছবি: সিএনএন

তানজানিয়ার গত মাসের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার ভয়াবহ রূপ উঠে এসেছে সিএনএন-এর বিস্তৃত অনুসন্ধানে। ভিডিও, অডিও ফরেনসিক বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মিলিয়ে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে—পুলিশ ও টহলরত সশস্ত্র ব্যক্তিরা বহু নিরস্ত্র বিক্ষোভকারীর উপর নির্বিচারে গুলি চালিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) এ বিষয়ে এক বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ঘোষণা করেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের অনেককেই বাধা দেওয়ার পরও তিনি ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর দেশজুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়লে কারফিউ জারি ও ইন্টারনেট ব্ল্যাকআউট করে সরকার। প্রথমে সরকার ও পুলিশ কোনও হতাহতের ঘটনা অস্বীকার করলেও পরে প্রেসিডেন্ট আংশিকভাবে স্বীকার করেন যে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে—তবে কোনও তথ্য বা সংখ্যা প্রকাশ করেননি।

সিএনএনের যাচাইকৃত একাধিক ভিডিওতে দেখা গেছে—দার এস সালাম এবং মওয়ানজা শহরের প্রধান হাসপাতালগুলোর মর্গে লাশ ঠাঁসা হয়ে পড়ে আছে, এমনকি হাসপাতালের করিডোর ও মেঝেতেও লাশ স্তূপীকৃত। এক চিকিৎসক জানান, “মর্গ পূর্ণ হয়ে গেলে তারা বাইরে লাশ স্তূপ করে রাখতে বাধ্য হত।”

স্যাটেলাইট চিত্রেও দার এস সালামের উত্তরে কোন্ডো কবরস্থানে নতুনভাবে খোঁড়া মাটির চিহ্ন ধরা পড়েছে, যা মানবাধিকার সংগঠন ও প্রত্যক্ষদর্শীদের কাছে সাম্প্রতিক গণকবরের আশঙ্কা জোরদার করেছে। তাদের দাবি—গত কয়েক সপ্তাহে নিহত বহু বিক্ষোভকারীর লাশ এখানে সমাহিত করা হয়েছে।

এক নারী জানান, ভিডিওতে তিনি তার ভাইয়ের লাশ শনাক্ত করেছেন, যিনি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিতে নিহত হয়েছিলেন। পরিবারের সদস্যরা ১ নভেম্বর থেকে বিভিন্ন মর্গে খোঁজ করেও তার সন্ধান পাননি।

সিএনএনের বিশ্লেষণে দেখা গেছে—আরুশায় অন্তত দুই বিক্ষোভকারীকে পুলিশ কাছ থেকে গুলি করে হত্যা করেছে, যারা নিরাপত্তা বাহিনীর জন্য সরাসরি কোনও হুমকির সৃষ্টি করেনি। নিহতদের একজন ছিলেন গর্ভবতী নারী—পালানোর সময় পিঠে গুলি লাগে। অন্য যুবককে মাথায় গুলি করা হয়।

ইন্টারনেট আংশিকভাবে ফিরিয়ে আনার পর সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে “আতঙ্ক সৃষ্টিকারী” ছবি ও ভিডিও শেয়ার করতে নিষেধাজ্ঞা দেয়।

রাজনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক উদ্বেগ

প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসু রাষ্ট্রদ্রোহ মামলায় আটক আছেন। জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, শত শত বিক্ষোভকারী নিহত। আরও অনেকে আহত বা আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার ফলে দীর্ঘদিন ধরে স্থিতিশীল গণতন্ত্র হিসেবে পরিচিত এবং পর্যটকদের কাছে জনপ্রিয় তানজানিয়ার ভাবমূর্তি বড় ধরনের ধাক্কা খেয়েছে।

প্রেসিডেন্ট হাসান ইতোমধ্যে অস্থিরতা তদন্তে একটি কমিশন গঠন করেছেন, তবে বিক্ষোভকারীদের অর্থপুষ্ট বলে মন্তব্য করেছেন—যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার সরকার ও পুলিশ বাহিনী সিএনএনের কোনও প্রশ্নের উত্তর দেয়নি।

 

Tags: তানজানিয়া
Previous Post

ব্রাজিলের বেলেম জলবায়ু সম্মেলনে অর্থায়ন ইস্যুতে মতপার্থক্য

Next Post

আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে লিডের পাহাড় গড়ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে, দর্শকরা দর্শকাসনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে লিডের পাহাড় গড়ছে বাংলাদেশ

ঢাকায় ভূমিকম্পে আহত ও নিহতের ছবি, হাসপাতালে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে রাজধানীতে অসংখ্য হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT