চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঝুলন্ত মরদেহের পরিচয় মিলেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মরদেহের ঘটনা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টায় শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Tags: ঝুলন্ত মরদেহঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

জসীমের বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

Next Post

পিছিয়ে গেল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ

Next Post
বাংলাদেশের পতাকা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে গেল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ

বাজেটে সরকারের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণে আসছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT