চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 25, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
নটরডেম কলেজের সাবেক শিক্ষক ঝুলন্ত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

আজ (২৫ আগস্ট) মঙ্গলবার সকালে পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমারের মেয়ে তাকে বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে ধীরেন্দ্র কুমার রায়কে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালি রায় কর্মস্থলে ছিলেন। তিনি একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যাওয়ার পর বাসায় ঘুমিয়ে ছিলেন ধীরেন্দ্র কুমারের মেয়ে। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এসআই আতিকুর রহমান বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসাও চলছিল। এছাড়া ধীরেন্দ্র কুমারের দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

Tags: নটরডেম কলেজমরদেহ উদ্ধার
Previous Post

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

Next Post

আসছে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি

Next Post
অভিনেতা রণবীর কাপুরের ছবি, ড্রিশ্যম 3 সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি

দুটি নারীর ছবি, একজন ফোনে ব্যস্ত, অন্যজন মাথা নাড়ছেন, পেছনে ইরানের পতাকা ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT