চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাট্যজন মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তীতে আনন্দ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in বিনোদন
A A
নাট্যজন মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তীতে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১৮ জানুয়ারি) সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৯তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘থিয়েটার’।

ওইদনি সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নানা উপকরণ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছে থিয়েটার। অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, জীবন ও কর্মের আলোচনা অনুষ্ঠান রয়েছে।

আলোচনা পর্বে অংশ নিবেন মঞ্চসারথী আতাউর রহমান, কবি মুহম্মদ নুরুল হুদা, প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ, প্রাবন্ধিক ও সাংবাদিক সোহরাব হাসান, কবি নাট্যজন মিজানুর রহমান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রাক্তন সভাপতি ও চেয়ারম্যান প্রদীপ বণিক। ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক, অশোক রায় নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী।

বাংলা সাহিত্যের অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। তার রচিত ও নির্দেশিত নাটক ‘সাতঘাটের কানাকড়ি’ এ দেশের নাট্যাঙ্গনে মাইলফলক হিসেবে চিহ্নিত।

অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে বর্ণচোরা, স্বাধীনতা আমার স্বাধীনতা, জমিদার দর্পণ, বটবৃক্ষের ধরমকরম, ফলাফল নিম্নচাপ, যামিনীর শেষ সংলাপ, দুই বোন, ওহে তঞ্চক, খামাখা খামাখা, স্বাধীনতার সংগ্রাম, নাট্যত্রয়ী, হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার ইত্যাদি।

নাট্যচর্চায় অবদানের জন্য মমতাজউদদীন আহমদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

Tags: জন্মজয়ন্তীথিয়েটারনাট্যজনলিড বিনোদনসিনেমা
Previous Post

পরাজয়ের বৃত্ত ভাঙল তামিম-রাব্বিদের খুলনা

Next Post

সবাই জানে আমি সিংহের মতো গর্জন দিতে পারি: হিরো আলম

Next Post
হিরো আলমের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাই জানে আমি সিংহের মতো গর্জন দিতে পারি: হিরো আলম

চাইনিজ লণ্ঠন ও চীনের নতুন বছর উদযাপন সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT