চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে বোমা হামলায় বাদাখশানের গভর্নর নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 07, জুন 2023
in আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে একজন ব্যক্তি ভাষণ দিচ্ছেন, পত্রিকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের উত্তর বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি আকস্মিক গাড়ি বোমা হামলায় মারা গেছেন। এই ঘটনায় গভর্নরকে বহনকারী গাড়ির চালকও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী ফৈজাবাদে এই দুর্ঘটনা ঘটে। গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়িকে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে আঘাত করে এক হামলাকারী। তবে এই গাড়ি বোমা হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি।

নিহত নিসার আহমেদ আহমাদি গত এপ্রিল মাসেই বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি উত্তর বাদাখশানের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম কোন তালেবান কর্মকর্তার ওপর এধরনের হামলা চালানো হলো।

বাদাখশানের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদির ওপর বোমা হামলার ঘটনায় প্রদেশটির সংস্কৃতি ও তথ্য বিষয় প্রধান মুয়াজুদ্দিন আহমাদি বলেন, গভর্নরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের একজন প্রাদেশিক পুলিশ প্রধানকে আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হত্যা করে আইএসআইএল এবং পরে এর দায় স্বীর করে তারা। এছাড়াও গত বছর এপ্রিলে দেশটির খনি বিভাগের প্রধান কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।

Tags: আফগানিস্তানবোমা হামলা
Previous Post

জাতিসংঘের মধ্যস্থতা করার মতো রাজনৈতিক সংকট তৈরি হয়নি: কাদের

Next Post

ফাইনাল নিয়েই ভাবছেন গার্দিওলা

Next Post
ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা ফাইনাল নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল নিয়েই ভাবছেন গার্দিওলা

বাংলাদেশের নারী নেতা চ্যানেল আই অনলাইন, সুন্দর পরিবেশে হাস্যোজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ নিয়ে ধৈর্য ধরতে বললেন মমতাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT