চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বাজেট নিয়ে যে চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাজেটের গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে বাজেটের আকার বৃদ্ধির ধারাবাহিকতা থেকে বের হয়ে আসছে সরকার। সরকারের অর্থ বিভাগ প্রায় ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯৫ হাজার কোটি টাকার নতুন বাজেটের রূপরেখা প্রস্তুত করেছে বলে জানা গেছে।

বাজেটের এ রূপরেখা আসছে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাজেট কো-অর্ডিনেশন কাউন্সিল ও বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় উপস্থাপন করা হবে। বাজেট কো-অর্ডিনেশন কাউন্সিলের নেতৃত্বে থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. খায়েরুজ্জামান মজুমদার।

জানা গেছে: বাজেট সংক্রান্ত ওই সভায় পরিকল্পনা, বাণিজ্য, খাদ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন: একটি বাস্তবায়নযোগ্য ও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহায়ক বাজেট দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সরকারি ব্যয়ে লাগাম টানা হবে এবারের বাজেটে। তবে সবকিছু এখনও চূড়ান্ত নয়, বাজেটের আকারে পরিবর্তন আসতে পারে।

চলতি অর্থবছরের ৯ মাসে বাজেটের বাস্তবায়ণ হার মাত্র ৩৬ শতাংশ। শেষ তিন মাসে এ বাস্তবায়ন হার ৭০ শতাংশের ওপরে নেওয়া সম্ভব নয়। তাই আসছে অর্থবছরে বাজেটের আকার ছোট করে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজস্ব আদায়ের নাজুক অবস্থা এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়াও বাজেট ছোট করে নিয়ে আসার কারণ।

উল্লেখ্য, দেশের ইতিহাসে এভাবে বাজেট কমিয়ে আনার নজির নেই।

এ প্রসঙ্গে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন: অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয়ের সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে সংকোচনমূলক বাজেট হওয়াই শ্রেয়। বড় বাজেট দিলেও তা ব্যয়ের সক্ষমতা নেই। প্রতিবছরই বরাদ্দকৃত অর্থ ব্যয় করা সম্ভব হয় না।

চলতি অর্থবছর (২০২৪-২৫) অর্থবছরে বাজেট ব্যয় ধরা হয়েছিলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা পরে সংশোধন করে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা করা হয়।

আসছে অর্থবছরে (২০২৫-২৬) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫ লাখ ১০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরে রয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। যদিও অর্থবছরের ৯ মাস পেরিয়ে রাজস্ব আদায় হয়েছে মাত্র ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। বাকি ঘাটতি মেটাতে বৈদেশিক খাত থেকে ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার।

নতুন অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ। চলতি অর্থবছরে যা ছিলো ৬ দশমিক ৭৫ শতাংশ। যদিও বিশ্বব্যাংক-আইএমএফের মতো সংস্থাগুলোর পক্ষ থেকে পূর্বাভাসে আগে থেকে বলা হচ্ছে এই জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।

Tags: অন্তর্বর্তী সরকারনতুন বাজেটবাজেট
Previous Post

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত

Next Post

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নববর্ষ উদযাপন

Next Post
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নববর্ষ উদযাপন

স্বর্ণা দাসের পরিবারের জন্য ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির উপহার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে নিহত স্বর্ণা দাসের পরিবারকে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির বৈশাখী উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT