চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য চালু হচ্ছে নতুন বৈধ পথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 27, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটেনের পতাকা হাতে বহনকারী ব্যক্তি, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশ্রয়প্রার্থীদের জন্য নতুন নিরাপদ ও বৈধ প্রবেশপথ চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। চলতি বছরের শেষ দিকে চালু হতে যাওয়া এই ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়, কমিউনিটি সংগঠন এবং ব্যবসাপ্রতিষ্ঠান শরণার্থীদের স্পনসর করে যুক্তরাজ্যে আনার সুযোগ পাবে।

আজ (২৭ জুন) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) নতুন এ উদ্যোগটি কানাডার শরণার্থী পুনর্বাসন মডেলের আদলে তৈরি করা হয়েছে বলে জানায়। তবে কতজন আশ্রয়প্রার্থীকে এই কর্মসূচির আওতায় নেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। সরকার বলেছে, শুরুতে সীমিত সংখ্যক আবেদনকারীকে সুযোগ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

হোম অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সীমিত সংখ্যক মানুষ কমিউনিটি স্পনসরশিপ পান। নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হলে এটি বর্তমান কর্মসূচির তুলনায় অনেক বড় পরিসরে পরিচালিত হবে। আগামী বছর শরণার্থীদের জন্য একটি পৃথক কর্মসংস্থানভিত্তিক ভিসা চালু করা হবে, যাতে নিয়োগকর্তারা সরাসরি শরণার্থীদের স্পনসর করতে পারবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্পনসরশিপের আবেদন চলতি বছরের শেষ দিকে শুরু হবে এবং এই ব্যবস্থার আওতায় প্রথম শরণার্থীরা ২০২৭ সালে যুক্তরাজ্যে পৌঁছাবেন। একই সঙ্গে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় মানবাধিকার ও আধুনিক দাসত্ববিরোধী আইনের প্রয়োগে পরিবর্তন আনার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে সরকার। সরকারের দাবি, এতে ভিত্তিহীন বা অপব্যবহারমূলক আশ্রয় আবেদন কমবে।

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্য সবসময় যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে আসা প্রকৃত শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তবে এই ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে জনগণের আস্থা নিশ্চিত করতে হবে এবং সেটি হতে হবে ন্যায্য, নিয়ন্ত্রিত ও অপব্যবহারমুক্ত।

Tags: যুক্তরাজ্য
Previous Post

সুনামগঞ্জের আশাউড়ায় উৎপাদিত হচ্ছে ‘হানি কুইন’ জাতের আনারস

Next Post

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

Next Post
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের প্রবেশদ্বার, ভিসা প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে মিলবে ভারতীয় পর্যটন ভিসা, জেনে নিন কেন্দ্র!

লন্ডনের বিখ্যাত বিগ Ben টাওয়ার ও পার্কে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের পর জার্মানি-পোল্যান্ডে তীব্র তাপপ্রবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT