রাজস্ব আয়ে বড় ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের বাজেট সংশোধন করে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা করা হলেও প্রায় ১ লাখ কোটি টাকা কম আদায় হতে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করের আওতা বাড়াতে না পারা, অযৌক্তিক লক্ষ্যমাত্রা ও পাচার হওয়া অর্থ আদায়ে ব্যর্থতায় এই ঘাটতি।








