চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলু, পেঁয়াজ আমদানিতে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
আলু ও পেঁয়াজের ছবি, বাংলাদেশে কৃষিপণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দাম সহনীয় করতে আলু, পেঁয়াজ আমদানিতে শুল্ক কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরামর্শে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে এসংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়, সম্প্রতি বন্যায় দেশের প্রায় ১১টি জেলা প্লাবিত হওয়ায় কৃষিপণ্য ও পোলট্রিশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে: পেঁয়াজ, আলু ও ডিমের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। এ জন্য এসব পণ্যের দাম বেড়েছে। বন্যার পরও এসব পণ্যের দাম বাড়ার ঝুঁকি আছে। এর সঙ্গে যোগ হয়েছে ভারত থেকে আসা পেঁয়াজে বাড়তি শুল্ক।

দেশটি সর্বনিম্ন রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার ঠিক করে দিয়েছে। পাশাপাশি শুল্ক বাড়িয়েছে ৪০ শতাংশ।

তবে দেশি পেঁয়াজে গত এক মাসে দাম না বাড়লেও গত এক বছরে আগের তুলনায় বেড়েছে ৩১ শতাংশ (দেশি) এবং আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৪৮ শতাংশের বেশি। গত এক মাসে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।

গত ২৯ আগস্ট বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ (দেশি) টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১৫ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশে প্রতিবছর ছয়-সাত লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বিশেষ অনুমতি ছাড়া ডিম ও আলু আমদানি হয় না। তাই পেঁয়াজ আমদানি থেকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব এলেও ডিম ও আলু থেকে তেমন রাজস্ব আসে না।

এনবিআর সূত্রে জানা যায়, গত অর্থবছরে (২০২৩-২৪) জাতীয় রাজস্ব বোর্ড পেঁয়াজ থেকে রাজস্ব আয় করেছে ৪৩০ কোটি টাকা এবং আলু থেকে আয় এসেছে ৭৭ কোটি ৮০ লাখ টাকা।

নির্দিষ্ট মেয়াদে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ সিডি ও ৫ শতাংশ আরডি এবং ডিম ও আলু আমদানিতে সিডি ২৫ শতাংশ, আরডি ৩ শতাংশ এবং এআইটি ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হলে আমদানি উৎসাহিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও দাম কমবে।

বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যাঞ্জক না। লোকজনের জন্য বাজার যেন আরো সুখকর হয় তার জন্য কাজ করছি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন: নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না, সময় লাগে। পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না। এখন থেকে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।

Tags: আলুপেঁয়াজশুল্ক
Previous Post

জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ১৪৮ রান

Next Post

শুক্রবারও চলবে মেট্রোরেল

Next Post
ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল করছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারও চলবে মেট্রোরেল

সরকারের দুর্নীতি ও বৈষম্য বিরোধী লড়াইয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রত্যাশা পূরণে সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার লড়াই করে যাবে: ফাওজুল কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT