পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, সুষ্ঠ, অবাধ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যাপারে সরকারের আশাবাদের কথা ইউরোপিয়ান ইউনিয়নকে জানানো হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়ন প্রত্যাশা করে, অবাধ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাঙলাদেশের আগামী সরকার গঠিত হবে। শ্রম পরিস্থিতির উন্নয়নে অ্যাকশন প্ল্যান নিয়ে সফররত ইইউর ৬ সদস্যের সাথে বৈঠক করে পররাষ্ট্র শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার ১৫ নভেম্বর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৬ সদস্যের ইউরোপীয়ান কমিশন প্রতিনিধি দলের সাথে বৈঠক করে পররাষ্ট্র ,শ্রম ও বাণিজ্য প্রতিনিধিদল।
ইউরোপীয় দলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান এক্সটার্নাল সার্ভিসের সমন্বয়ক। বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অগ্রগতি নিয়ে ৪ রথ সভা এটি। বৈঠক শেষে ই ইউ প্রতিনিধিদল কোনো কথা বলেননি। তবে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন নিয়ে বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, তা আছে। তফসিল ঘোষণা হবে এবং তারপরে আমরা আশা করছি সব দল নির্বাচনে অংশ নেবে।
তিনি আরও বলেন, মানবাধিকারের যে সাধারণ বিষয়গুলো আছে, যেমন সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, যথেচ্ছ ধরপাকড়, এধরনের যে সব বিষয়গুলো আছে সেগুলো ইউপিআর (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ)-এ আলোচনা হয়েছে। সে আলোকে আমরা প্রতিধিন দলকে জানিয়েছি।









