হাওরাঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে ১২ দিন আগে ধান কেনা শুরু করেছে সরকার। প্রতি কেজি ৩৬ টাকা দরে কৃষকের কাছ থেকে গত রবিবার সুনামগঞ্জে ধান ক্রয় উদ্বোধন করা হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ধান শুকাতে না পারার সুযোগ নিচ্ছে মধ্যসত্ত্বভোগীরা। আরও সহজ উপায়ে ধান ক্রয়ের দাবি কৃষকের।








