চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতকে খুশি করার জন্য সরকার জাকির নায়েককে দেশে আসতে দেয়নি’

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 পূর্বাহ্ন 08, নভেম্বর 2025
in অন্যান্য, বাংলাদেশ
A A
জাকির নায়েকের ছবি, বাংলাদেশে তার আগমন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে খুশি করার জন্য বর্তমান সরকার ডা. জাকির নায়েককে দেশে আসতে দেয়নি বলে মন্তব্য করেছে ‘স্বাধীনতা সুরক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা শামস উদ্দিন এ অভিযোগ করেন।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, প্রখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শুনে ভারত এর বিরোধিতা করেছে। তাকে বাংলাদেশে আসামাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে বলে মামাবাড়ির আবদার জানিয়েছে। ভারতের এই মামাবাড়ির আবদারের কড়া প্রতিবাদ করার বদলে জুলাই অভ্যুত্থানের সরকার পিছু হটলো। এটা কোনভাবে মেনে নেওয়া যায় না।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভারত বাংলাদেশের জুলাই-আগস্টের খুনিকে আশ্রয় দিয়ে কোন মুখে জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে বলে? বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলে? জুলাই গণঅভ্যুত্থানের সরকার কিভাবে তাদের অনৈতিক দাবি মেনে নিয়ে ডা. জাকির নায়েকের মতো ইসলামিক স্কলারের বাংলাদেশে আসার বিপক্ষে অবস্থান নেয়? সরকারের এই অবস্থানে আমরা ক্ষুব্ধ, ব্যথিত এবং মর্মাহত। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের হস্তক্ষেপ চাই না।

অতএব, ভারতের হুমকির মুখে আমরা ডা. জাকির নায়েকের ভিসা বাতিল করে দেওয়ার নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে ডা. জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হোক। এগুলো না দেওয়া হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাথে ভারত প্রতিবেশীসূলভ আচরণ করেনি। আমরা বাংলাদেশে ভারতের হিন্দুকার্ড খেলারও নগ্ন প্রচেষ্টা দেখেছি। ভারতের রাজনৈতিক দলসহ নানা জায়গা থেকে আমরা সাম্প্রদায়িক আচরণ অনুভব করেছি। চব্বিশ পরবর্তী সময়ে ভারত অনেকবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। এর বিপরীতে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এরপরও কেন বিভিন্নভাবে মুসলমানদের সাথে এত বিমাতাসূলভ আচরণ করা হয়েছে।

Tags: ডা. জাকির নায়েকস্বাধীনতা সুরক্ষা মঞ্চ
Previous Post

ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

Next Post

হালকা কুয়াশার পাশাপাশি তাপমাত্রা কমার পূর্বাভাস

Next Post
শীতের আগমনে ধানক্ষেতের সুন্দর দৃশ্য, সূর্যোদয় বা সূর্যাস্তের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

হালকা কুয়াশার পাশাপাশি তাপমাত্রা কমার পূর্বাভাস

স্কলাসটিকার উত্তরা শাখায় 'হীরক রাজার দেশে' নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কলাসটিকার উত্তরা শাখায় 'হীরক রাজার দেশে' মঞ্চস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT