চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবাইয়াতের হাত ধরে ভেনিস থেকে এলো যে সুখবর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মনোনয়নের পর এবার এলো প্রাপ্তির খবর! বাংলাদেশের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচক পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে রুবাইয়াত হোসেনের হাতে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সিনেমার প্রযোজনা সংস্থা।

ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার সেই ঐতিহাসিক অংশগ্রহণের পর স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জিতে অর্জনকে আরও সমৃদ্ধ করল সিনেমাটি।

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্য থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ জন্য বিচারকদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’

৬ সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রথম প্রদর্শনী হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথমবার কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণই ছিল বড় অর্জন। এর মধ্যেই স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে পাওয়া এই পুরস্কার যোগ করল নতুন মাত্রা।

সমকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প জাইনিনকে ঘিরে। বিয়ের প্রস্তুতির মধ্যে তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে শুরু করে। নারীর শরীর, পারিবারিক প্রত্যাশা, সামাজিক নিয়ন্ত্রণ, ভয় ও আকাঙ্ক্ষার মতো বিষয়কে নারীবাদী লোকভৌতিক আবহ, শরীরভিত্তিক ভৌতিক উপাদান ও অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

রুবাইয়াত হোসেনের চলচ্চিত্রজীবনের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজক ফ্রাঁসোয়া দারতেমার। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান ‘ফিল্মস বুটিক’।

ভেনিসের পর উত্তর আমেরিকাতেও যাত্রা শুরু করছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উত্তর আমেরিকার প্রথম প্রদর্শনী হবে। ভেনিস থেকেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত হোসেন।

২ সেপ্টেম্বর ভেনিসের লিদোতে শুরু হওয়া ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ ১২ সেপ্টেম্বর। সমাপনী আয়োজনে উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগগুলোর পুরস্কার ঘোষণা করা হবে। ফলে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার জয়ের পর এখন ‘অরিজন্তি’ বিভাগেও বাংলাদেশের এই সিনেমার জন্য নতুন কোনো সুখবরের অপেক্ষা।

Tags: দ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিস চলচ্চিত্র উৎসবরুবাইয়াত হোসেনলিড বিনোদন
Previous Post

‘এক দরজা বন্ধ হলে আল্লাহ আরেকটি খুলে দেন’

Next Post

আজ থেকে শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরাক থেকে ড্রোন হামলায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইন সাময়িক বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT