চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমণ্ডি-শেরেবাংলা নগর-মোহাম্মদপুরে পিকআপে ছিনতাই করত চক্রটি

ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
ধানমণ্ডি-শেরেবাংলা নগর-মোহাম্মদপুরে ছিনতাই চক্রের সদস্যরা ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমণ্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে পিকআপ নিয়ে ছিনতাই করছিল একটি চক্র।

গত বুধবার ভোরে ধানমণ্ডি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ধানমণ্ডি থানায় একটি মামলা করা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোরে ধানমণ্ডির রাপা প্লাজার সামনে থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আবদুল আউয়াল (৩৫), মো. শফিকুল ইসলাম সাগর (২১) ও মো. সোহেল প্রকাশ ওরফে কানা সোহেল (৩০)। সেসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি লোহার রড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি হলুদ রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান: গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবব্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ধানমণ্ডি, শেরে বাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পিকআপযোগে ছিনতাই করে আসছিল।

ধানমণ্ডি থানা সূত্রে জানা যায়, জেহাদুল ইসলাম মনি ও তার স্ত্রী মির্জা ফাতিমা জাহান দম্পতি গতকাল বুধবার ভোর আনুমানিক ৩:৫৫ টার দিকে বরগুনা থেকে রাসেল স্কয়ার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে রওনা হয়ে ভোর ৪.১৫ টায় ধানমণ্ডির রোড নং-১৩/এ, বাসা নং-২৩ এর সামনে পৌঁছান।

রিকশা থেকে নামার মুহুর্তে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী একটি হলুদ রঙয়ের পিকআপ দিয়ে তাদের গতিরোধ করে। তারা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ভুক্তভোগীর স্ত্রীর ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টি ভ্যানিটি ব্যাগ, ১টি ইবিএল ব্যাংকের এটিএম কার্ড ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয়। তাদের মারধরে জেহাদুল ইসলাম মনির স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

ধানমণ্ডি সোসাইটি উল্লেখিত ঘটনাটি পুলিশকে জানালে ধানমণ্ডি থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত করে। পরে আজ ভোর ৬:১৫ টায় ধানমন্ডি রাপা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিম জেহাদুল ইসলাম মনির অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ধানমণ্ডি মডেল থানায় একটি মামলা হয়।

Tags: ৩ ছিনতাইকারী গ্রেপ্তারধানমণ্ডি থানা পুলিশ
Previous Post

হাথুরুসিংহেকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা

Next Post

সাবধান, ভয় পাবেন না!

Next Post
অদ্ভুত মুখোশ পরিহিত মানুষদের দল, রহস্যময় পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবধান, ভয় পাবেন না!

নতুন উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT