চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

শুরু হলো ‘হোয়েন দ্যা গ্রীন ইজ গন’ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 20, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ বিষয়ে চিত্রশিল্প প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রকৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা এবং ভবিষ্যৎ পৃথিবী নিয়ে শিশুদের কল্পনা ও ভাবনাকে তুলে ধরে রাজধানীর দেশ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী শিল্প প্রদর্শনী ‘হোয়েন দ্যা গ্রীন ইজ গন’।

সোমবার (২০ জুলাই) জাগো ফাউন্ডেশন ও দেশ আর্ট গ্যালারির যৌথ আয়োজনে শুরু হওয়া এ প্রদর্শনীতে জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের আঁকা নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিটি ছবিতে শিশুদের চোখে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা, পরিবেশ ধ্বংসের আশঙ্কা এবং একটি সবুজ পৃথিবী রক্ষার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

গত ১৯ জুলাই বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের শিল্পকর্ম পরিদর্শন করেন এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট বিষয়ে শিশুদের সচেতনতা ও সৃজনশীল প্রকাশের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট তন্ময় এবং শিল্পী সামিনা নাফিস। তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিল্পচর্চার মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে কোথাও বৃক্ষহীন নগরীর চিত্র, কোথাও প্রাণহীন প্রকৃতি আবার কোথাও সবুজ পৃথিবী রক্ষার নীরব আহ্বান ফুটে উঠেছে। আয়োজকদের মতে, শিশুদের কল্পনা ও শিল্পচর্চার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়েছে।

দেশ আর্ট গ্যালারির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের উদ্যোগ শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজে পরিবেশ সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিল্পকে সামাজিক পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টাও এটি। প্রদর্শনীটি আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

রাজধানীর গুলশান-২-এর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত দেশ আর্ট গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে শিল্পপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিবেশ সচেতন সব দর্শনার্থীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

Tags: জাগো ফাউন্ডেশন
Previous Post

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

Next Post

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

Next Post
বৃষ্টির মধ্যে রিকশা চালক রাস্তা পার হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT