চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক চুরির ঘটনায় দেখা দিয়েছে আতংক। সর্বশেষ মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রাতে চুরি করার সময় আরিফ উদ্দিন বাহার (৩৫) নামে এক চোর পুলিশের হাতে ধরা পড়েছে।

এই পর্যন্ত পুরো জেলায় ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়। অফিস ও শ্রেণিকক্ষের দরজা জানালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র, ল্যাপটপ, প্রজেক্টর, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সৌরবিদ্যুৎ ব্যাটারি, বৈদ্যুতিক তার, ঘড়ি, ঘণ্টা, হারমোনিয়াম, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, ওয়াইফাই রাউটার, হ্যান্ড মাইক, পানির ট্যাপ, রাইস কুকার, ম্যাজিক চুলা বিভিন্ন আসবাবসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ অবস্থায় বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানান, প্রতিদিন ক্লাস শেষে দরজা জানালা বন্ধ করে চলে যাই। পরেরদির দরজা ভাঙা অবস্থায় চুরির বিষয়টি জানতে পেরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

তিনি আরও বলেন, বিদ্যালয়টির ভবনগুলো দীর্ঘদিনের পুরোনো হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দরজা-জানালার দুর্বলতা কাজে লাগিয়ে প্রায়ই চুরির ঘটনা ঘটে। এর আগেও পাশের স্কুলে একাধিকবার চুরি হয়েছে এবং মুল্যবান সামগ্রী হারাতে হয়েছে বিদ্যালয়ের। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।

গত ১ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে ফেনী সদর উপজেলার মালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলিয়া ইউনিয়নের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনুয়া ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লেমুয়া ইউনিয়নের কেরোনিয়া শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ ভেঙে প্রতিটি স্কুলের একটি করে ল্যাপটপ, প্রজেক্টর, রাইডার ও নগদ টাকা নিয়ে গেছে।

দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা কেটে চারটি সিলিং ফ্যান ও পানির মোটর চুরি হয়েছে। কয়েকটি বিদ্যালয়ের নৈশপ্রহরী থাকার পরেও চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলায় ১১৩টি প্রথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৪টিতে নৈশপ্রহরী রয়েছে। সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি, রাঘবপুর ও আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট পাঁচটি বিদ্যালয় থেকে একইভাবে শিক্ষাসামগ্রী চুরি হয়েছে।

ফুলগাজী উপজেলার পূর্ব দরবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার চতুর্থ শ্রেণির কক্ষ থেকে সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় একটি পকেট গেটও ভেঙে নিয়ে যায় তারা। দাগনভূঞা উপজেলার রামনগর তাকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও ল্যাপটপ ও প্রজেক্টর চুরি গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তারা।

গোহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খন্দকার বলেন, এভাবে ধারাবাহিক চুরির ঘটনায় আমরা শঙ্কিত। যে কোনো দিন আমাদের স্কুলেও একই ঘটনা ঘটতে পারে।

ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন বলেন, ‘উপজেলার ১১৩টি বিদ্যালয়ের মধ্যে ৬টিতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ে ৫৪টিতে প্রহরী ও কাম দপ্তরিও রয়েছে। তারপরও চুরির ঘটনা ঘটছে। গত ২৮ নভেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চুরি হওয়া বিদ্যালয়গুলোর তালিকা পাঠিয়ে অন্যান্য স্কুলের নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নৈশপ্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজিরবাগ চেকপোষ্ট একজন চোরকে গতকাল আটক করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ বলেন, কোন বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দেবেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন।

Tags: নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Previous Post

অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ধুরন্ধর’

Next Post

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরছেন হার্দিক, ফিট থাকলে খেলবেন গিল

Next Post
ভারতীয় ক্রিকেটার হার্দিক ও গিল একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরছেন হার্দিক, ফিট থাকলে খেলবেন গিল

ভারতের নম্বর প্লেট, ৮ অঙ্কের বিশেষ নম্বর, ট্রাফিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ১ কোটি ১৭ লক্ষ টাকায় নাম্বার প্লেট বিক্রি, তদন্তে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT