চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানের সময় থেকেই গড়ে উঠে বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 18, জুলাই 2026
in বাংলাদেশ
A A
বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সবশেষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ-চীন বন্ধুত্বের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি ঐতিহাসিক চীন সফরকে কেন্দ্র করে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ)।

মির্জা ফখরুল বলেন, গত ৫০ বছরে চীন যেভাবে উন্নতি ও অগ্রগতি অর্জন করেছে, তা সত্যিই ‘ম্যাজিক্যাল’। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকারের সময়ও বিএনপির সঙ্গে সিপিসির যোগাযোগ ও সম্পর্ক ছিল।

চীনকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ চীনের মতো একটি শক্তিশালী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়। একইসঙ্গে প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। এই বাস্তবতাকে সামনে রেখেই সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন।

তিনি জানান, বাংলাদেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চীনের সহযোগিতা নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের শিক্ষার্থীদের উন্নত কারিগরি শিক্ষা নিতে বিদেশ যেতে না হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি ও প্রযুক্তি খাতেও চীনের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলেও জানান ফখরুল।

বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের এই অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারবে না। বিশ্বে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে চীনকে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়াও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Tags: বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারবাংলাদেশ-চীন সম্পর্কমির্জা ফখরুল
Previous Post

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Next Post

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ছায়া সংসদে পুঁজিবাজারে আস্থার সংকট নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT