চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবন থেকে বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন সাবেক রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 26, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বঙ্গভবন থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার অথবা আগামীকাল সোমবার (২৭ জুলাই) বঙ্গভবন ছাড়তে পারেন। তিনি চলে যাওয়ার পরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। তবে তিনি বাস করবেন স্পিকারের সরকারি বাসভবনেই। অন্যদিকে মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বঙ্গভবন ও সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, আইনগতভাবে বিদায়ী রাষ্ট্রপতি চাইলে আরও এক মাস বঙ্গভবনে থাকতে পারেন। তবে মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে সেখান থেকে বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন। সব প্রস্তুতি শেষ হলে আজই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন, না হলে সোমবার বিদায় নেবেন।

এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে কর্মকর্তাদের নিয়ে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন তিনি। বিদায়ের আগে আরও কিছু আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও সেগুলো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গত শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে সংবাদ সম্মেলনে স্পিকার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

অসুস্থতাকে কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে।

গুলশানের বাসায় শেষ মুহূর্তের প্রস্তুতি

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিনের গুলশানের নিজ বাসভবনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ। নিচতলার বসার কক্ষে নতুন করে রং করা হচ্ছে, আসবাবপত্র পরিষ্কার ও গোছানো হচ্ছে।

বাড়ির ব্যবস্থাপনা-সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন ধরে নিয়েই এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন।

বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন বলেন, কবে তিনি ফিরবেন, তা নিশ্চিত নয়। তবে বাসাটি পুরোপুরি প্রস্তুত রাখতে নির্দেশনা পাওয়া গেছে এবং সে অনুযায়ী কাজ চলছে।

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য রাখা যায় না। তাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সঙ্গে সঙ্গেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করার পর থেকেই হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি বাস করবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

রাষ্ট্রপতির কার্যালয়ের সব আনুষ্ঠানিক কার্যক্রম, বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক এবং জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোও এ সময় বঙ্গভবন থেকেই পরিচালিত হবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আজ রোববার সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

Tags: বঙ্গভবনমো. সাহাবুদ্দিনসাবেক রাষ্ট্রপতি
Previous Post

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

Next Post

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

Next Post
দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে, আন্দোলন প্রত্যাহারে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে জনতার প্রতিবাদ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT