চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মি নাবিকদের উদ্ধারে আশার কথা শোনালেন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 28, মার্চ 2024
in বাংলাদেশ
A A
জলদস্যুরা মালিকপক্ষের সাথে যোগাযোগের জন্য এমভি আবদুল্লাহর সাথে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ও তার ২৩ নাবিককে মুক্তকরার বিষয়ে সরকার অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন: আমরা যোগাযোগের মধ্যে আছি। আমাদের উদ্দেশ্য হলো, নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাহাজে খাবার সঙ্কট প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন: অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে কখনও খাবার সংকট হয়নি। তিন বছর ছিল, তখনও হয়নি। ১০০ দিন ছিল, তখনও হয়নি। আশা করি এক্ষেত্রেও হবে না।

সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন: ২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ গুলি করে। বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। বিজিবি প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠকও করেছে। তবে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয়নি।

ড. ইউনূসের সম্প্রতি পুরস্কার গ্রহণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন: ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন ড. ইউনূস। এই সময়ে ইসরাইলি ভাস্করের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা আর গাজায় গণহত্যাকে সমর্থন করার সামিল।

তিনি আরও বলেন: ইউনূস সেন্টার থেকে বরাবরের মত মিথ্যাচার করা হয়েছে। তবে গাজায় নারী শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের পরও কোনো প্রতিবাদ জানাননি ইউনূস।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আবুধাবি যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর থেকেই নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল।

প্রায় এক দশক ধরে ওই অঞ্চলের সমুদ্রপথে সোমালি জলদস্যুরা ছিনতাই চালিয়ে আসছে। গত বছরের নভেম্বর থেকে ২০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে তারা। সোমালি জলদস্যুদের সর্বশেষ ছিনতাইয়ের শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

Tags: জলদস্যুজিম্মিড. হাছান মাহমুদপররাষ্ট্রমন্ত্রী
Previous Post

মেসি আসছেন, রেকর্ডের পথে টিকিট বিক্রি

Next Post

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

Next Post
স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কো হামলা: শত মানুষের প্রাণ বাঁচানো মুসলিম বালক খালিলভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT