কক্সবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো ডুবে আছে পুরো পেকুয়া উপজেলা। আজ পেকুয়া ও চকরিয়া থেকে শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। চন্দনাইশে বন্যার পানি সরে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক। তবে বান্দরবানের সাথে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে।







