চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
6:17 অপরাহ্ন 07, মে 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিলের ছবি, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

বুধবার (৬ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

​প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন তার যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত (যেটি আগে ঘটবে) এই পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাস এলাকায় অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. ইসরাফিল নাট্যকলা ও শিক্ষা অঙ্গনে এক অতি পরিচিত নাম। তিনি ১৯৯১ সালে ভারতের মর্যাদাপূর্ণ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের পথনাটক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

​দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত এই গুণী ব্যক্তিত্ব ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় ১৬টি দেশে বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালা ও গবেষণামূলক কাজে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

অধ্যাপক ইসরাফিলের শেকড় উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। তবে তার শৈশব ও কৈশোর কেটেছে ঠাকুরগাঁও শহরেই। তার বাবা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। পদ্ধতিগত অভিনয় এবং স্থানীয় নাট্যরীতিকে নৃবৈজ্ঞানিক বিশ্লেষণে উপস্থাপনের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

Tags: ঠাকুরগাঁওঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

মাইলস্টোন ট্রাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

Next Post

জেট ফুয়েলের দাম কমেছে

Next Post
বিমানবন্দরে জেট ফুয়েলের দাম কমার পর জেট ফুয়েল পাম্পের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেট ফুয়েলের দাম কমেছে

দুই গুণী ব্যক্তি, একজন বাংলাদেশি লেখক ও একজন শিল্পী, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দুই গুণী পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT