চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ইউটিএসএসওবি’এর প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in বাংলাদেশ
A A
গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্কের প্রথম নির্বাহী সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিত্বদের একটি প্লাটফর্মে একত্রিত করে সম্ভাবনাময় খাতটিকে এগিয়ে নিতে গবেষণা পরিচালনাসহ নানামুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে থিঙ্কট্যাঙ্ক উৎসব (ইউটিএসএসওবি) আইনি স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সরকারের জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন পাওয়ার পর ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি)-এর প্রথম নির্বাহী পরিষদের সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দেশের পর্যটন খাতের সকল স্টেকহোল্ডারকে একত্রিত করে একটি নিরপেক্ষ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার যে উদ্যোগ—সেটিকে একটি শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই এই থিঙ্কট্যাংকটি কাজ করবে বলে জানিয়েছেন ইউটিএসএসওবি-এর সেক্রেটারি জেনারেল রেজাউল ইকরাম। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সম্মিলিত চিন্তা, গবেষণা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটন খাতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।”

ইউটিএসএসওবি-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশে পর্যটনের জনক ড. এইচ এম হাকিম আলি বলেছেন, “পর্যটন উন্নয়নের স্বার্থে প্রয়োজনভিত্তিক গবেষণা, নির্ভরযোগ্য তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইউটিএসএসওবি-এর প্রথম নির্বাহী পরিষদের সভায় আগামী মে মাসে আসন্ন বাজেটে পর্যটন খাতের জন্য করণীয় বিষয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দ্রুত একটি গবেষণা কাজ শুরুর জন্য পাঁচ সদস্যের সাবকমিটিও গঠিত হয়েছে।

হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মফিজুর রহমান, তৌফিক রহমান, সেক্রেটারি জেনারেল রেজাউল ইকরাম, জয়েন্ট সেক্রেটারি খাদিজা আক্তার, পরিচালক কামরুল হাসান, মোহাম্মদ জালাল উদ্দিন, জাভেদ আহমেদ, সৈয়দ আহমেদ আলি, মেহেদি আমিন চৌধুরী ও মোহাম্মদ মাহবুব হোসেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে সভায় যোগ দেন মিডিয়া ব্যাক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা ও সাংবাদিক প্রণব সাহা।

এই আনুষ্ঠানিক যাত্রার শুরুতে বৈঠকে পর্যটন খাতের সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তিত্বদের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।

Tags: পর্যটন
Previous Post

অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Next Post

সমলিঙ্গ সম্পর্কের কারণে বরিশালে ২ নারী আটক

Next Post
বরিশালে পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি, পুলিশ সুপারের নির্দেশে তদন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমলিঙ্গ সম্পর্কের কারণে বরিশালে ২ নারী আটক

প্রাকৃতিক ভারসাম্য না থাকলে দুর্যোগ বাড়তে পারে বলে সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক ভারসাম্য না থাকলে বাড়বে দুর্যোগ, সতর্ক নীতিনির্ধারকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT