চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন ১৬ বিষয়ে ফাঁস হওয়া তথ্যে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৬ এর ডিজাইন ও ক্যামেরা সিস্টেম দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চ হওয়ার এক বছর আগেই অনলাইনে ফাঁস হতে শুরু করেছে আইফোন ১৬-এর ফিচারগুলো। নতুন ক্যামেরা, বড় ডিসপ্লে, নো-বাটন ডিজাইনসহ এই ফোনে আরও বেশ কিছু নতুন ফিচার থাকছে, এমনটাই গুঞ্জন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সদ্য বাজারে এসেছে অ্যাপলের আইফোন ১৫ সিরিজ। এরমধ্যেই এই সিরিজের পরবর্তী ফোন আইফোন ১৬ ফিচার ফাঁসের গুঞ্জন উঠেছে। গুঞ্জন আছে আইফোন ১৬-তে থাকছে বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা, সলিড-স্টেট বাটনসহ আরও অনেক কিছু।

ডিসপ্লে
আইফোন ১৬ প্রো-তে বড় ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকছে বলে গুঞ্জন রয়েছে। আর আইফোন ১৬ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬.৯ ইঞ্চি স্ক্রিন। এমন গুঞ্জন শোনা গেলেও এই মডেলগুলো তাদের পূর্বসূরীদের মতো একই আকারের ডিসপ্লে রাখবে বলে ধারণা করা হচ্ছে। এর মানে আইফোন ১৬-এর স্ট্যান্ডার্ড এবং প্লাসের ডিসপ্লে সাইজ যথাক্রমে ৬.১ এবং ৬.৭-ইঞ্চিই থাকতে পারে।

সলিড-স্টেট বাটন
অ্যাপল প্রাথমিকভাবে আইফোন ১৫-এর প্রো লাইনআপে নো-বাটন বা সলিড-স্টেট বাটন প্রবর্তনের কথা বিবেচনা করেছিল। যদিও এই বৈশিষ্ট্যটি আইফোন ১৫ প্রো-তে বাস্তবায়িত হয়নি। তবে পরিচিত অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও ইঙ্গিত দিয়েছেন, সলিড-স্টেট বাটনগুলো আইফোন ১৬ প্রো মডেলগুলোতে আত্মপ্রকাশ করতে পারে।

ক্যামেরা
আইফোন ১৬ এর সবগুলো মডেলে আইফোন ১৫ প্রো মাক্সের মতোই টেট্রা-প্রিজম টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এই প্রযুক্তিতে অপটিক্যাল জুম থ্রিএক্স থেকে ফাইভএক্স পর্যন্ত বৃদ্ধি পায়। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু আইফোন ১৬ প্রো সিরিজের জন্য ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার ভবিষ্যদ্বাণী করেছেন। যা কম আলোতে এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে দুর্দান্ত কাজ করে।

এই ফাঁসকৃত ফিচারগুলো আইফোন ১৬ সিরিজের কাছ থেকে প্রত্যাশার পারদকে আরও বাড়িয়ে দিচ্ছে। তবে মনে রাখা দরকার ফোনটি লঞ্চ হচ্ছে প্রায় এক বছর পর। তাই সবধরণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে।

Tags: অ্যাপলআইফোন ১৫
Previous Post

তারা তিনজন এলেন আর গেলেন

Next Post

তালেবানের আদর্শে জঙ্গিবাদে যুক্ত উচ্চশিক্ষিত-ডাক্তার-গ্রিনকার্ডধারী

Next Post
তালেবানের আদর্শে জঙ্গিবাদে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবানের আদর্শে জঙ্গিবাদে যুক্ত উচ্চশিক্ষিত-ডাক্তার-গ্রিনকার্ডধারী

গ্লাসের উপর জলবিন্দু ও ঝরঝরে জলবৃষ্টি, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার মা চলে যাচ্ছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT