চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার ঘটনায় ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 30, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিযোগের জন্য ট্রাম্পের সঙ্গে এফবিআই আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা চলাকালীন বন্দুকধারী হামলায় ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ট্রাম্প। আক্রমণকারীকে ঘটনাস্থলেই হত্যা করেন নিরাপত্তারক্ষীরা। হামলার ঘটনার কারণ খুঁজতে ট্রাম্পের সঙ্গে কথা বলবে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই।

আজ (৩০ জুলাই) মঙ্গলবার একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে এফবিআই এজেন্ট কেভিন রোজেকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যে কোন ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়। এক্ষেত্রেও সে কাজই করা হবে। ঘটনার পর পরই এফবিআই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলেও এতদিন পর তিনি কথা বলতে রাজি হয়েছেন। পুরো ঘটনা নিয়ে তার কী মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কী কী দেখেছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাইবে এফবিআই।

সংস্থাটি জানায়, হামলাকারী ট্রাম্পের ওপর কেন গুলি ছুঁড়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি, এই প্রশ্ন উঠেছে। কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যিনি গুলি চালিয়েছে তিনি যে গুলি চালাতে পারেন, এমনটা তারা ভাবেননি। তার প্রোফাইল দেখেও কোন থ্রেট পারসেপশন বোঝা যায়নি।

এদিকে একটি টেলিভিশন চ্য়ানেলকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এফবিআই তার সঙ্গে কথা বলবে। গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের সভায় বক্তৃতার সময় ট্রাম্পের ওপর ওই বন্দুকধারীর হামলার ঘটনার পর পুরো ঘটনার তদন্তে নেমেছে এফবিআই।

Tags: এফবিআইট্রাম্প
Previous Post

ভারতে একাধিক ভুমিধসে ১৯ জনের মৃত্যু, শতাধিক আটকা

Next Post

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতা

Next Post
ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতা, বিক্ষোভকারীরা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতা

অলিম্পিকের জন্য প্রস্তুত বাংলাদেশি নারী ক্রিকেটার এলিসা পেরি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে খেলতে আগ্রহী এলিসা পেরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT