চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থিরা এগিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী জয়ী, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই প্রথমবার অস্ট্রিয়ায় অতি ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) সবচেয়ে বেশি ভোট পেয়ে ইতিহাস তৈরি করলো। গতকাল রোববারের (২৯ সেপ্টেম্বর) পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৭৪ দশমিক নয় শতাংশ। এফপিও ২৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে। তারপরে আছে চ্যান্সেলার কার্ল নেহামার মধ্য-ডানপন্থি রক্ষণশীল ওভিপি। তারা পেয়েছে ২৬ দশমিক ২৮ শতাংশ ভোট।

সমীক্ষায় বলা হয়েছিল, এফপিও ২৯ শতাংশের বেশি ভোট পাবে। অস্ট্রিয়ার পার্লামেন্টে এবার তারাই সবচেয়ে বেশি আসন পাচ্ছে।

এফপিও অন্য দলের সঙ্গে কথা বলবে

রোববার সন্ধ্যায় এফপিও নেতা হার্বার্ট কিকল বলেছেন, তার দল অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা শুরু করছে। তিনি বলেছেন, ‘আমরা সরকারের নেতৃত্ব দিতে তৈরি। এখন অন্য দলগুলি জানাবে, তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে চায় কিনা।’

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দলগুলি যেন সরকার গঠনের জন্য আলোচনা শুরু করে। তিনি জানিয়েছেন, এখন তাদের একে অপরের সঙ্গে কথা বলা দরকার। হয়ত সমাধান পেতে সময় লাগবে।

মধ্য-বামপন্থি সোস্যাল ডেমোক্র্যাটরা ২১ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছে। গ্রিন পার্টি পেয়েছে আট দশমিক শূন্য তিন শতাংশ ভোট। গ্রিন পার্টি রক্ষণশীলদের জোটে আছে।

চ্যান্সেলর নেহামা রোববার সন্ধ্যাতেই হার স্বীকার করে নেন। তিনি বলেছেন, তার দল শীর্ষস্থান না পাওয়াটা তার কাছে খুবই তিক্ত অভিজ্ঞতা। তবে তিনি বলেছেন, আগেকার সমীক্ষায় যে ফলাফল হবে বলে জানানো হয়েছিল, তার থেকে তার দল ভালো ফল করেছে।

এফপিও-র সঙ্গে হাত মেলাবে না ওভিপি

অভিবাসীদের নিয়ে চিন্তা এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে ভোটদাতারা অতি ডাপন্থিদের দিকে ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে। এফপিও ভোটের প্রচারে অভিবাসীদের অস্ট্রিয়া থেকে বিতাড়নের কথা বলেছিল। তারা বলেছিল, যে সব বিদেশি অনুমোদন ছাড়া অস্ট্রিয়ায় ঢুকছে, তারা স্বাগত নয়। ইমার্জেন্সি আইন থেকে আশ্রয় পাওয়ার অধিকার বাদ দেয়ার দাবিও তুলেছিল তারা। তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

নির্বাচনের তিনদিন আগে এফপিও-র তিন নেতা একটি অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে নাৎসি আমলে জনপ্রিয় একটি গান গাওয়া হয়। স্থানীয় মিডিয়া সেই ছবি প্রকাশ করেছে। তবে তারা সেই গান গেয়েছিলেন কিনা, তা স্পষ্ট হয়নি। অস্ট্রিয়ার ইহুদি ছাত্র ইউনিয়ন বিষয়টি নিয়ে অভিযোগ জানায়। তারা বলে, এটা খুবই উদ্বেগজনক ঘটনা।

প্রচার চলার সময় নেহামা জানিয়েছিলেন, তিনি এফপিও-র সঙ্গে কখনোই একসঙ্গে কাজ করতে পারবেন না। কিন্তু তিনি এমন ইঙ্গিতও দিয়েছিলেন, সামগ্রিকভাবে এফপিওকে সমর্থন করতে তাদের অসুবিধা নেই। রোববার তিনি বলেছেন, ‘নির্বাচনের আগে যা বলেছিলাম, এখনো আমি সেই কথাই বলেছি।’

এফপিএ কোভিড, অভিবাসন ও মুদ্রাস্ফীতিকে কাজে লাগিয়েছে

অতি ডানপন্থিরা আগে একাধিকবার সরকারের অংশ ছিল, কিন্তু তারা কখনোই এক নম্বর দল হয়নি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিকল ২০২১ সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই দল আবার ঘুরে দাঁড়ায়। তারা কোভিড ১৯, অভিবাসন, মুদ্রাস্ফীতি ও ইউক্রেন যুদ্ধকে হাতিয়ার করে দলের জনপ্রিয়তা বাড়িয়েছে।

রোববার এফপিও নেতা বলেছিলেন, তিনি সবসময় ভোটদাতাদের সিদ্ধান্ত মানতে প্রস্তুত। তারা যে রায় দিক, তা তিনি মানবেন। রোববার রাতে এফপিও-বিরোধী প্রচুর মানুষ দলের নির্বাচনী অফিসের বাইরে সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়।

সূত্র: ডয়চে ভেলে

Tags: ডানপন্থী
Previous Post

ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডে উদ্বেগ বাড়ছে

Next Post

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের স্মারকলিপি

Next Post
প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের স্মারকলিপি

সুলতান মনসুরের ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু’র সাবেক ভিপি সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT