চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ অধ্যক্ষের মৃত্যু নিয়ে পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 11, মে 2023
in জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
প্রতিবেদকের সাক্ষাৎকারে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাব আলীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে পরিবার ও স্বজনরা। নিহতের স্ত্রী ও সন্তানের দাবি সুদ ব্যবসায়ীর চাপে আত্মহত্যা করেছেন মোস্তাব। কিন্তু নিহতের ভাইয়ের দাবি, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য তিনি নিহতের স্ত্রী ও ছেলেকে দায়ী করেছেন।

মোস্তাব আলী নাটোরের বাসিন্দা ছিলেন। তবে কর্মজীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকালে মোস্তাব আলীর লাশ নাটোর সদর উপজেলার পাইকপাড়ায় তার গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও পরিবার পরস্পর বিরোধী এ দাবি করেন। একই সাথে স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেন।

স্ত্রী বিলকিস বেগম জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড এলাকার ২নং কোয়ার্টারের ভবনের বাথরুম থেকে অধ্যক্ষ মোস্তাব আলীর লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। ওই কোয়ার্টারে পরিবারসহ বসবাস করতেন তিনি। নিজ গ্রামেরই সুদ ব্যবসায়ী রাজুর কাছ থেকে নেয়া ৬ লাখ টাকার বিপরীতে ৮ লাখ টাকার জন্য অব্যাহত চাপে তার স্বামী আত্মহত্যা করেছেন।

নিহতের ভাই সাজ্জাদের দাবি, তার ভাই আত্মহত্যা করতে পারে না। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অধ্যক্ষ মোস্তাকের মৃত্যুর প্রকৃত কারণ বের করার দাবী জানান নিহত অধ্যক্ষের স্বজনরা।

এ ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পরিবার।

Tags: অধ্যক্ষব্রাহ্মণবাড়িয়ামৃত্যু
Previous Post

কর বিভাগ এবার জরিমানা করল বার্সেলোনাকে

Next Post

নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ

Next Post
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT