রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারে এখন কেবলই শূন্যতা। প্রাণ হারানোদের বেশিরভাগেরই বাসা সিদ্দিকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। গায়ে গায়ে লেগে থাকা ভবন এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও গ্যাস লাইনের কারণে আরো বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন নিহতদের স্বজনরা।








