চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি কেনার ইচ্ছা নিয়ে শিশুর লেখা রচনা ইন্টারনেটে ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাড়ি চালানোর দৃশ্য ও শিশুর লেখা রচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে ১১ বছর বয়সী একজন বালকের গাড়ি কেনার ইচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সে কোন গাড়ি কিনতে চায়, কীভাবে এর জন্য অর্থের জোগাড় করবে তার বিস্তারিত তুলে ধরেছে সেখানে। 

এনডিটিভি জানিয়েছে, পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওই বালকটি স্কুলের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে পোস্টের রচনাটি লিখেছিল। পরে ওই স্কুলের শিক্ষক ওয়াং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

রচনাতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রটি তার ১৮ বছর বয়সে একটি বিলাসবহুল গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছে।

ছেলেটি লিখেছে, মানুষের জীবনে সবকিছুর জন্য অর্থের প্রয়োজন। আমি একটি ‘বেন্টলি’ কেনার স্বপ্ন দেখি, যার দাম ৩ মিলিয়ন চীনা ইউয়ান (প্রায় ৪ কোটি ৬০ লক্ষ টাকা)।

ছেলেটি লিখেছে, আমার আরও সাত বছর বাকি আছে ১৮ বছর হতে। সেই সময়ে আমি অর্থ উপার্জনের জন্য কী করতে পারি?

বালকটি বেন্টলি কেনার জন্য অর্থ সঞ্চয়সহ কিছু কৌশলের কথাও লিখেছে রচনাটিতে। বালকটি জানায়, আমি যদি প্রতিদিন ১০০ ইউয়ান (১৫০০ টাকা) সঞ্চয় করি, তাহলে সাত বছর পর আমার কাছে হাজার হাজার ইউয়ান থাকবে, যা বেন্টলির দামের কাছাকাছিও নয়।

রচনাতে বালকটি ১৮ বছর বয়সের পরে তার পরিবারের জন্য খণ্ডকালীন কাজ করার কথাও তুলে ধরেছিল। সে লিখেছে, আমি আগামী কয়েক বছরের জন্য আমার বাবা-মা এবং দাদা-দাদীর কাছ থেকে হাত খরচ পাব। যদি আমি কোন খরচ না করি, তবে আমি মনে করি, মাত্র ৩ লক্ষ ইউয়ানই (প্রায় ৪৬ লক্ষ টাকা) জমা হবে।

ছেলেটি অবশ্য রচনার শেষের দিকে ৩ মিলিয়ন মূল্যের ‘বেন্টলি’র পরিবর্তে ১ মিলিয়ন মুল্যের একটি ‘পোর্শে’ কেনার কথা জানায়।

Tags: গাড়িভাইরাল
Previous Post

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে জাতীয় পার্টি: মুজিবুল হক

Next Post

গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের শঙ্কা

Next Post
বাংলাদেশের উপকূলের কাছাকাছি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের শঙ্কা

গার্মেন্টসে ব্যবহৃত রাসায়নিক ও বিস্ফোরক উপকরণ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টসে ব্যবহৃত রাসায়নিকে বিস্ফোরক, নাশকতা বৃদ্ধির শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT