চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের উপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে।

পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে অফিসারদের আচরণে মারধর গুলির ঘটনাও ঘটে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন: আমরা তো সেবা করতে চাই সাংবাদিকদের উপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোন মানুষকেই তো পুলিশ নির্যাতন করতে পারে না, হামলা করতে পারে না।

তিনি বলেন, আমার পুলিশ সদস্য তোর ডিসিপ্লিন থাকবে হামলা মামলা বা কারো সাথে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?

তিনি ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোন ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন আমি তদন্ত করবো, ব্যবস্থা নিবো।

আমি ডিএমপি কমিশনার হিসেবে গত জুলাই আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরণের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে আমি ক্ষমাপ্রার্থী।

ঢাকা মহানগর পুলিশের আমরা সদস্যবৃন্দ নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। জুলাই আগস্ট এর ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ায়, ঢাকাবাসীর জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার সহকর্মীদের নিয়ে সবার সহযোগিতায় ঢাকাবাসীর জানমালের হেফাজত করে যাবো। ইতোমধ্যে আমি আমার সহকর্মীদের মেসেজ দিতে সক্ষম হয়েছি যে আগের মত আর ঢাকাবাসীকে সেবা প্রদানে কার্পণ্য করা যাবে না।

আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় বহু মানুষের সমাগম হবে। আমি আশা করি এসব জমায়েত অনেক আনন্দের সাথে নিরাপদভাবে এদিনগুলি উদযাপন করবেন। এখন পর্যন্ত এসব দিনকে কেন্দ্র করে নিরাপত্তার কোন ঘাটতি নেই, কোনো আশঙ্কা নেই।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। উপস্থিত ছিলেন, ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

Tags: ডিএমপি কমিশনারশেখ মো. সাজ্জাত আলী
Previous Post

তিন পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

রাজধানীতে হচ্ছে ৪ দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’

Next Post
বাংলাদেশের স্বাদ প্রদর্শনী, রঙিন খাবার ও সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে হচ্ছে ৪ দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’

ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন নিয়ে তরুণ প্রজন্মের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ প্রজন্মের উন্নয়নে পরিচালিত প্রোগ্রাম নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT