ইনজুরির বড় ধাক্কার পরও কাতার বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সূচনা হয়েছে দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে এমবাপে-গ্রিজম্যানরা। আজ রাত ১০টায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইউরোপের আরেক শক্তিশালী দল ডেনমার্কের বিপক্ষে।








