চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্যালেস্টাইন মুক্তির জন্য বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের ঢেউ উঠেছে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে।

আজ (৭ এপ্রিল) সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে ‘ইসরায়েল হুঁশিয়ার, ফিলিস্তিন বাঁচাও’ স্লোগান দিতে থাকে।

বরিশাল

বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি করে বরিশালে ছাত্র জনতা।

টাঙ্গাইল

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে টাঙ্গাইলে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন। সকাল থেকেই টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনতা দলে দলে জমায়েত হতে থাকে। পরে সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করে।

বাংলাদেশের বিভিন্ন শহরে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ কুষ্টিয়া

কুষ্টিয়ায় ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় এলাকায় তাওহীদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে একই দাবিতে নো ক্লাস, নো এক্সাম, নো স্কুল কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

প্যালেস্টাইন মুক্তির জন্য বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ চাঁদপুর

ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
হাসান আলী স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।

ঝালকাঠি

গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করে ঝালকাঠিতে ও পালিত হয়েছে জেনারেল স্ট্রাইক ও হরতাল কর্মসূচি। সোমবার সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান। হরতাল চলাচলের সময় শহরের বেশির ভাগ দোকান পাট বন্ধ ছিলো।

নোয়াখালী

ফিলিস্তিনির গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকালে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগণ মানুষ ও মানবতার শত্রু ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনের ঘোষণা দেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ইসরায়েলের প্রধানমস্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।

চুয়াডাঙ্গা

ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন এবং বিবেকবান মানুষ। বেলা ১১টায় জেলা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি

গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড ও বর্বরতার প্রতিবাদে দুপুরে জেলায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও গাজায় হত্যাযজ্ঞের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

এসময় শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার শরীরে ফিলিস্তিনের পতাকা ও শেকল জড়িয়ে ফিলিস্তিনের জনগণের অসহায়ত্বের প্রতীকি চিত্র তুলে ধরেন।

পটুয়াখালী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরচিত হামলা , গণহত্যা ও ধংশযজ্ঞের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের ধর্মপ্রান মানুষ। শহরের ঝাউতলা এভিনিউতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী পুরুষ।

কক্সবাজার

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলা ও শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এসব মিছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Tags: ইসরায়েলফিলিস্তিন
Previous Post

পহেলা বৈশাখে জাটকা ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

Next Post

মার্কিন শেয়ারবাজারে লক্ষ কোটি ডলারের বিশাল পতন

Next Post
মার্কিন শেয়ারবাজারে বড় পতনের ছবি, ডলারের মূল্য কমছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন শেয়ারবাজারে লক্ষ কোটি ডলারের বিশাল পতন

গার্দিওলা সংবাদ সম্মেলনে লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডে ফোডেনের মাকে আক্রমণ, গার্দিওলা বললেন ‘লজ্জাজনক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT