চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 18, আগস্ট 2026
in বিনোদন
A A
নৃত্যশিল্পীরা অন্বেষণ অনুষ্ঠানে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের জীবনের শুরু থেকেই চলতে থাকে এক অন্তহীন খোঁজ—ভালোবাসা, সুখ, নিরাপত্তা, সাফল্য, স্বপ্ন কিংবা জীবনের অর্থ। সেই খোঁজ কখনো মানুষকে নিয়ে যায় স্রষ্টার কাছে, আবার কখনো ফিরিয়ে আনে নিজের কাছেই। মানুষের পাওয়া-না পাওয়া, আকাঙ্ক্ষা, প্রশ্ন ও আত্মসন্ধানের গল্প নিয়ে মঞ্চে আসছে নৃত্য প্রযোজনা ‘অন্বেষণ’।

আগামী শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রযোজনাটি। নর্তনম ডান্স একাডেমির ক্ষুদে, নবীন ও এডাল্ট বিগিনার্স শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

নর্তনম ডান্স একাডেমির আর্টিস্টিক ডিরেক্টর ও কোরিওগ্রাফার মনোমি তানজানা অর্থীর ভাবনায় নির্মিত হয়েছে ‘অন্বেষণ’। এখানে নৃত্যকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের অন্তর্জগতের অনুভূতি, দ্বন্দ্ব ও যাত্রা প্রকাশের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে।

সৃজনশীল ও সমকালীন নৃত্যভাষার সঙ্গে বিভিন্ন নৃত্যধারা, সংগীত, আলো ও মঞ্চভাবনার সমন্বয়ে তৈরি হয়েছে প্রযোজনাটির নিজস্ব আবহ। গল্পের মূল যাত্রাপথে রয়েছে খোঁজা, আকাঙ্ক্ষা, দ্বন্দ্ব, উপলব্ধি এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে আসা।

মনোমি তানজানা অর্থী বলেন, “‘অন্বেষণ’ শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের নিজেদেরও একটি যাত্রা। তারা যেন নৃত্যের মাধ্যমে নিজেদের অনুভূতি, সম্ভাবনা ও সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে—এটাই আমার প্রত্যাশা।”

প্রযোজনাটির ভাবনা সম্পর্কে তিনি আরও বলেন, “আমরা প্রতিদিন অনেক কিছু খুঁজি, কিন্তু সেই খোঁজের মাঝে অনেক সময় নিজেকেই ভুলে যাই। ‘অন্বেষণ’ কোনো নির্দিষ্ট উত্তর দিতে চায় না; বরং দর্শকের মনে কিছু প্রশ্ন তৈরি করতে চায়, যার উত্তর হয়তো প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে পাবেন।”

আয়োজকদের প্রত্যাশা, ‘অন্বেষণ’ শুধু একটি নৃত্য পরিবেশনা হিসেবে নয়, দর্শকের নিজস্ব জীবন ও আত্মসন্ধানের সঙ্গে সংযোগ তৈরির একটি অভিজ্ঞতা হয়ে উঠবে। দর্শক যেন মঞ্চের গল্পের মধ্যে নিজের কোনো না কোনো ‘অন্বেষণ’ খুঁজে পান—সেই লক্ষ্যেই সাজানো হয়েছে প্রযোজনাটি।

Tags: নৃত্যমঞ্চমহিলা সমিতিলিড বিনোদন
Previous Post

‘আপনি বাচাল, ভুয়া খবর’ সাংবাদিকের ওপরে কেন রাগলেন ট্রাম্প?

Next Post

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

Next Post
নেইমার ফুটবল মাঠে, তার জার্সিতে নম্বর ১০ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

ভারতীয় ধর্মীয় নেতা মুখে হাসি ও দাড়ি সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT