চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদা না দেয়ায় ফার্মেসি মালিককে হত্যা করলো হাতি

এস কে রাসেল by এস কে রাসেল
6:00 অপরাহ্ন 02, জুলাই 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ফার্মেসি মালিককে হত্যা, হত্যাকারী হাতি, Bangladesh news. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে চাঁদা না দেয়ায় হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে ফার্মেসি মালিককে হত্যা করেছে। মঙ্গলবার ২ জুন বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতি মাহুতকে আটক করেছে পুলিশ।

নিহত ফার্মেসী ব্যবসায়ী মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় থেকে বাস স্ট্যান্ড এলাকায় এ আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন।

আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদবাজি করছিলেন রিয়াজুল মোল্লা নামের এই ব্যক্তি। এমন সময় পাশে মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। ফার্মেসি মালিক মাসুদুর রহমান হাতিকে চাঁদা দিতে রাজি হয়নি ও হাতিকে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ জেলার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমানের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ জানান, বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের নিয়ম রয়েছে। তবে হাতি দিয়ে টাকা তোলা বা চাঁদাবাজির কোনো নিয়ম নেই। এগুলো স্থানীয় প্রশাসন দেখে ও দমন করবে।

Previous Post

সাঁতার-স্প্রিন্টে প্যারিস অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের যারা

Next Post

১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, পরিবারের সদস্যরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রোনালদো ইউরো থেকে বিদায় বলছেন, ফুটবল মাঠে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোকে বিদায় বললেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT