চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত সাগর-রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 22, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সম্পাদক পরিষদের লোগো, বাংলা ও ইংরেজি ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়িয়েছেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ।

গত সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনার নিন্দা জানায় সম্পাদক পরিষদ।

এ ছাড়া গতকাল (২১ আগস্ট) একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করসেপন্ডেন্ট-উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সম্পাদক পরিষদ মনে করে, সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রূপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে হত্যা মামলা দায়ের গভীর উদ্বেগের বলে মনে করে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে সম্পাদক পরিষদ পেশাদারী বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুড়বৃত্তির সাংবাদিকতা বর্জনের ওপর জোর দেয়।

Tags: সম্পাদক পরিষদসাগর-রুনি হত্যা মামলা
Previous Post

আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি মানবাধিকার কমিশনের

Next Post

পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান

Next Post
বাংলাদেশ সেনা, নৌ, ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসও হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান

বন্যার পানিতে রামুর দুই যুবক হাঁটছেন, চারপাশে জলাবদ্ধতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ভেসে গেল রামুর দুই যুবক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT