আমাদের অতি পরিচিত একটি পতঙ্গ মৌমাছি। ক্ষুদ্র হলেও মৌমাছির পরিবেশ ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তবে জলবায়ু পরিবর্তন, দূষণসহ বিভিন্ন কারণে পৃথিবীতে মৌমাছির সংখ্যা ও প্রজাতিবৈচিত্র্য কমে যাচ্ছে। তাই মৌমাছি সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২০ মে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস।







