দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসেই চালু হচ্ছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি পেলেই ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে। মেট্রোরেল এক্সিবিশন সেন্টারে এক ব্রিফিং-এ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক কথা জানান। পরে গণমাধ্যমকর্মীদের মেট্রোরেল প্রকল্প ঘুরে দেখান জাইকার প্রতিনিধিরা।








