চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীরের মালিকানাধীন ইকো রিসোর্টের নিয়ন্ত্রণে জেলা প্রশাসন

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
7:47 অপরাহ্ন 08, জুন 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
প্রাকৃতিক জলাভূমি ও সবুজ ক্ষেত্রের মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের নির্দেশে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার ৭ জুন রাত সাড়ে ১১টার পর গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে ঘোষণা দিয়ে পার্কটির যাবতীয় নিয়ন্ত্রণ নেয়। এতে শনিবার ৮ জুন থেকে পার্কের কর্তৃত্ব জেলা প্রশাসনের হাতে চলে আসে।

গোপালগঞ্জ দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, শনিবার সকাল থেকে পার্কটির যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হওয়ার পর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হবে। এর পর থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সব কার্যক্রম চালু থাকবে। আয়-ব্যয়সহ জনবল নিয়োগ ও দর্শনার্থী প্রবেশের বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি আদেশ কার্যকর করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আদেশ কার্যকর করা হয়েছে। এখন থেকে এ সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক।

২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ও আইজিপি থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী কয়েকজনের কাছ থেকে নামমাত্র মুল্য দিয়ে প্রায় সাড়ে ৬০০ বিঘা জমি কিনে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল নামের একটি পার্ক গড়ে তুলেন বেনজীর আহমেদ। স্থানীয়দের দাবি পুলিশের সাবেক আইজিপি  তাদেরকে বিভিন্ন কায়দায় ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে নামমাত্র টাকা দিয়ে এ জমি কিনেছেন।

বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা মোতাবেক শুক্রবার রাত সাড়ে ১১টারপর বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।

Tags: গোপালগঞ্জজেলা প্রশাসনপুলিশের সাবেক আইজিপিবেনজীর আহমেদসাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক
Previous Post

২০ হাজারে মিলতো ১ লাখ জাল টাকা!

Next Post

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু’জন কালজয়ী নারী

Next Post
ভারতের প্রধানমন্ত্রী মোদি শপথ গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু'জন কালজয়ী নারী

ক্রিকেট মাঠে খেলোয়াড় ও আম্পায়ারদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের আগে ব্যাটে পাঠাল সাউথ আফ্রিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT