আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হওয়ার প্রত্যয় জানিয়েছেন দলের তৃণমূল নেতারা। বিশেষ বর্ধিত সভায় দলের কোন্দল এবং অনুপ্রবেশকারীদের দাপটসহ বিভিন্ন সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন তারা। বিরোধীদের অপপ্রচার-গুজব ঠেকাতে তৃণমূলকে সক্রিয় হতে বলেছেন আওয়ামী লীগ প্রধান।







