চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতার ফায়সালা ও অহংকারীর পতন আল্লাহর হাতে: অধ্যাপক মুজিবুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 18, মে 2025
in বাংলাদেশ, রাজনীতি
A A
বাংলাদেশের ধর্মীয় নেতা বক্তব্য দিচ্ছেন, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ক্ষমতার ফায়সালা একমাত্র আল্লাহর হাতে। যিনি ফায়সালাকারী তার কাছেই ধরনা দিতে হবে, তার কাছেই চাইতে হবে; তার রহমতেই মুমিনদের সফলতা ও বিজয় আসে। কখনও নিজেদেরকে বাহাদুর মনে করবে না। যারাই নিজেদেরকে বেশি কিছু মনে করেছে, আল্লাহ তাদেরই পতন ঘটিয়েছেন।

নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের ব্যাপকভাবে গরীব, অসুস্থ ও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। গণমুখী কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি বলেন, নীলফামারী জেলা আমাদের ঊর্বর জায়গা। সব চ্যালেঞ্জ সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। জামায়াতের ব্যাপারে অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। ইসলাম মানে হচ্ছে বাঁধার মধ্য দিয়ে অগ্রসর হওয়া, ভয় করলে চলবে না। আল্লাহর হাবিব রাসূল (স.) বাঁধার মধ্যেই কাজ করেছেন। আমাদের ব্যাপারে কেউ অন্যায় করলে এবং তার প্রতিবাদ করার দরকার হলে করবো কিন্তু সীমা লংঘন করবোনা। সবর ও দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মন আকৃষ্ট করতে হবে। জামায়াতের কোনো কর্মী শুধু ভোটার হলে চলবেনা, আমাদের প্রত্যেককে ভোটার কর্মী হতে হবে। পুরুষ, মহিলা, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সকল জনশক্তিকে নির্বাচনী কাজে কাক্সিক্ষত ভূমিকা পালন করতে হবে।

জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, সাংগঠনিক ও নির্বাচনী কাজ সমান গুরুত্ব দিয়ে পালন করতে হবে। সংগঠন যেখানে দুর্বল সেখানে সাংগঠনিক কাজ বাড়াতে হবে।

সভায় জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা আমীর-সেক্রেটারিবৃন্দ এবং জেলার চারটি আসনের প্রার্থী ও নির্বাচন পরিচালক, ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

Tags: অধ্যাপক মুজিবুর রহমানজামায়াতে ইসলামীনায়েবে আমীরনীলফামারী
Previous Post

সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা

Next Post

বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শংকা শুরু হয়েছে: আমির খসরু

Next Post
প্রধান বক্তা ও অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শংকা শুরু হয়েছে: আমির খসরু

ফুটবল কোচের ভাবনা, মাঠে দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি জানি না হালান্ড কেন পেনাল্টি নেননি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT