তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮শ ছাড়িয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮শ৯৪ জন। অন্যদিকে সিরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৯শ ৩২ জন নিহতের কথা জানা গেছে।








