চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবন ও উদ্ধারকর্মের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পার হলেও শেষ হয়নি উদ্ধার কাজ। মৃতের সংখ্যা ৪২ হাজার ছারিয়েছে। এখনও ধ্বংসস্তূপ থেকে শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে।

এরমধ্যে তুরস্কে মারা গেছে ৩৬ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমপক্ষে ৩০ হাজার উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাণের সাড়া পেলেই ছুটছেন সদলবলে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হচ্ছে তাদের। ভূমিকম্পের ৮ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত মানুষের জন্য আলাদাভাবে তল্লাশি অভিযান বন্ধ করেছেন উদ্ধারকর্মীরা। তবুও বৃহস্পতিবার ৩ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ততোক্ষণে পেরিয়েছে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা।

ভূমিকম্পের প্রায় ১০ দিন পর কাহরামানমারাস প্রদেশ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সিরিয়ার ৫০ লাখ মানুষকে খাবার, আশ্রয় এবং চিকিৎসা সেবা দিতে প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুরস্ক-সিরিয়ায় বেঁচে যাওয়া মানুষদের সহায়তায় এক কোটি ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে মালয়েশিয়া। তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল পাশের হাতায়া প্রদেশে গেছেন।

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধারকাজ পরিচালনা করার কথা রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিনেটর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরিয়া “আল-শারকিয়া আর্মি” বাহিনী সম্পত্তি পাহারা দেয়ার জন্য ২৪ ঘন্টা কাজ করছে কাজ করছে। তুর্কি সরকারের মতে, ২ মিলিয়নেরও বেশি মানুষ দুর্যোগ অঞ্চল ছেড়ে গেছে।

গত ৬ ফেব্রয়ারি সোমবার সকালে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তারপর অন্তত ১০০ বার আফটার শকে কেঁপে ওঠে দুই দেশের মাটি। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির লাখ লাখ মানুষ।

সিরিয়া-তুরস্কের এই ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে মনে করছেন কেউ কেউ। বলা হচ্ছে আগামী কয়েক দিনে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজার। ১৯৩৯ সালের পর এটি তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

Tags: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প
Previous Post

নায়ক মান্নার চলে যাওয়ার ১৫ বছর

Next Post

৩০ জুন পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

Next Post
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের ছবি, আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ জুন পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা বেতনে কাজ করবেন প্রধানমন্ত্রী শাহবাজ এবং তার মন্ত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT