আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের ঘটনায় দেশটির হেরাত প্রদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







