চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিভিন্ন রাজ্যে বন্যায় হু হু করে বাড়ছে মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 10, জুলাই 2023
in আন্তর্জাতিক
A A
বন্যার পানিতে ডুবে গেছে একটি বাস, বহু মানুষ আশ্রয় নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিপাতের কারণে চলতি সপ্তাহে ভারতের বেশকিছু রাজ্যে দেখা দিয়েছে বন্যা। বৃষ্টির কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ৩৪ ছাড়িয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, রোববার নয়াদিল্লিতে ১৫৩ মিলিমিটার (৬ ইঞ্চি) বৃষ্টি হয়েছে, যা ১৯৮২ সালের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব এবং হরিয়ানার উত্তর রাজ্যগুলোর জন্য আবহাওয়া বিভাগের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করেছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে আজ থেকে আগামী পাঁচ দিনের জন্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের উত্তরাঞ্চলের জন্য বিচ্ছিন্ন ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি বলেছেন, এখন পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষ প্রধানত সড়ক দুর্ঘটনা এবং অনুরূপ কারণে প্রাণ হারিয়েছে। ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে প্রাণহানির পরিমাণ তেমন বেশি নয়। প্রধান জাতীয় মহাসড়ক, জেলা এবং সংযোগ সড়কসহ ১৩০০টিরও বেশি রাজ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা আগামী দুই দিনের জন্য উচ্চ সতর্কতায় আছি।

তিনি বলেন, আমি সকলকে নিরাপদে থাকার এবং তাদের বাড়ির ভিতরে থাকার জন্য আবেদন করছি। যাতায়াতের কোনো উপায় না থাকায় স্কুল-কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ জুড়ে বন্যায় আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চলছে। সোমবারের প্রথম দিকে বিয়াস নদীর কাছে কুল্লু জেলার একটি হোটেল থেকে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশী উত্তরাখণ্ডেও ভূমিধস ও আকস্মিক বন্যার খবর এবং নদীর পানি বিপদসীমা অতিক্রম করার খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। চণ্ডীগড় এবং আম্বালায় যথাক্রমে ৩২২.২  মিমি এবং ২২৪.১ মিমি রেকর্ড বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে উত্তরপ্রদেশ এবং নয়াদিল্লির বেশ কয়েকটি এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গত ২ দিন থেকে দিল্লিতে প্রবল বৃষ্টিপাত এবং আবহাওয়া বিভাগের সতর্কতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চণ্ডীগড়ের স্কুলগুলো মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষা বিভাগ বলেছে, যারা স্কুল খোলা রাখতে পছন্দ করে তাদের অবশ্যই স্কুলে পড়া শিশুদের এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।

Tags: বন্যাভারী বৃষ্টিপাতভূমিধসমৃত্যু
Previous Post

বিকাশ পেমেন্টে হোটেল-রিসোর্ট বুকিংয়ে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়

Next Post

যে দুই কারণে বার্সায় ফেরা হয়নি নেইমারের

Next Post
নেইমার ব্রাজিলের জার্সিতে, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দুই কারণে বার্সায় ফেরা হয়নি নেইমারের

রাস্তায় হবু কনেকে হত্যার ঘটনায় মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে বাতিল করায় রাস্তায় হবু কনেকে হত্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT