চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:07 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উত্তরা এলাকার একটি দোকানের ছবি, রাতে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় একজন তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

গতকাল ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার শহরের কলাতলী হাঙ্গরমোড় (ডলফিন মোড়) সংলগ্ন আবাসিক হোটেল ‘সী গাজীপুর’ এর ২০২ নম্বর কক্ষে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

হোটেলের নিবন্ধন খাতায় উল্লেখিত তথ্য অনুসারে, ২৫ বছর বয়সী নিহত তরুণীর নাম জেসমিন আক্তার। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা সঠিক কিনা তা নিশ্চিত নয় পুলিশ।

হোটেল সী গাজীপুরের ভাড়াটে মালিক আব্দুল জব্বার বলেন, সোমবার বিকালে স্থানীয় এক মসজিদে তিনি আসরের নামাজ আদায় করতে যান। এসময় নিরাপত্তা কর্মী ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেল আসেন। পরে হোটেলটির ২০২ নম্বর কক্ষে ওই তরুণী একা ওঠেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে নিরাপত্তা কর্মী ফোরকান আহমদ মোবাইল ফোনে কল দিয়ে আমাকে জানায় সে অসুস্থবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর সে আবারও আমাকে কল করে জানায়, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি আমি পুলিশ ও হোটেল মালিক নেতাদের অবহিত করি।

ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার আজিজুর রহমান এবং নিরাপত্তা প্রহরী ফোরকান আহমদ ওরফে ডিপজল পলাতক। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশের ধারণা। তারপরও এটি হত্যাকাণ্ড কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tags: আত্মহত্যামৃতদেহ উদ্ধার
Previous Post

হাসপাতালে নিতে দেরি হচ্ছে বলে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে

Next Post

কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীসহ অতিথিরা কমনওয়েলথ ট্রেড ও ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্দুকধারীর গুলিতে আহত শিক্ষার্থীর জন্য নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT