চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সফরের সময়সূচি নির্ধারণে ঢাকা ও দিল্লির মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে বলেই তিনি সফরটি নিয়ে আশাবাদী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেননি ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। যথাসময়ে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা উঠে আসে। তবে দুই দেশের পক্ষ থেকেই এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

সফরটি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতীয় হাইকমিশনারের সর্বশেষ বক্তব্যেও সফরের সময় নির্ধারণে আলোচনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

Tags: চূড়ান্ত হয়নিপ্রধানমন্ত্রী তারেক রহমানভারত সফর
Previous Post

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কছাড়

Next Post

এবার ইতালিতে প্রশংসিত মরিয়মের গল্প

Next Post

এবার ইতালিতে প্রশংসিত মরিয়মের গল্প

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT