চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা নামলো চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 25, জানুয়ারি 2025
in চট্টগ্রাম, শিক্ষা
A A
চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসবের অংশগ্রহণকারীরা একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়’ স্লোগানে অনুষ্ঠিত ষষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব সফলভাবে শেষ হয়েছে। এই উৎসবটি চট্টগ্রাম বিভাগের তরুণ শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২ দিনব্যাপী এই অনুষ্ঠানটি শেষ হয়। উৎসবে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক অংশগ্রহণ করেন।

২৪ ও ২৫ জানুয়ারি দু’দিনব্যাপী চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে ‘৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব, ২০২৫’ অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম দিন ২৪ জানুয়ারি, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। উদ্বোধক ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়াইব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসফিকুজ্জামান আখতার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং ওয়ালমার্ট বাংলাদেশের পরিচালক মুনতাসিম বিল্লাহ।

উৎসবের দ্বিতীয় দিন ২৫ জানুয়ারি, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লাহ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজি, এনডিএফ বিডি-এর কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জুয়েল চৌধুরী, এবং এনডিএফ বিডি-এর মহাসচিব আশিকুর রহমান আকাশ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তি এবং প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। বাংলা বারোয়ারি বিতর্কে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের রাফিয়া বিনতে আলম। স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার সাঈদ আহাদ। ইংরেজি পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ফারজানা আক্তার প্রথম হন। স্কুল পর্যায়ে চট্টগ্রাম ক্যান্টমেন্ট ইংলিশ স্কুলের আরিয়ান মোরশেদ প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম তিনটি স্থান অর্জন করেন। স্কুল পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ওয়াসিকুল ইসলাম লাবিব প্রথম হন। বিচারক প্যানেলে ছিলেন এনডিএফ বিডি-এর কেন্দ্রীয় কমিটির রানা, রায়হান, দীপ্র, বিলকিস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উৎসবটি চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের যুক্তিবাদী এবং মেধাবী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এটি শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি একটি মননশীল সমাজ গঠনে বিশেষ সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Tags: চট্টগ্রাম বিভাগবিতর্ক উৎসব
Previous Post

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে যা জানালো বিজিবি

Next Post

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

Next Post
আমীর খসরু বক্তৃতা দিচ্ছেন, গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

বাংলা একাডেমি পুরস্কার লোগো, সবুজ, লাল ও হলুদ রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT