গত দেড় দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও এর কাঠামোগত অনেক দুর্বলতা ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে তিনশ’ বিধিতে বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।








