চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাট থেকে ছুটে রেলসেতুতে গরু, আটকে গেল ট্রেন

এস কে রাসেল by এস কে রাসেল
6:49 অপরাহ্ন 12, জুন 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
রেলসেতুতে গরু আটকা পড়েছে, মানুষ উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশুর হাট থেকে ছুটে এসে রেলসেতুর ওপর উঠে পড়ে একটি গরু। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেন।

এ ঘটনায় আধাঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে রেললাইন থেকে গরুটি সরিয়ে নেয়া হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ।

বুধবার ১২ জুন সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেলসেতুতে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কোরবানি পশুর হাট বসেছে। সেখান থেকে একটি সাদা ষাঁড় গরু ছুটে এসে মেঘনা নদীর ওপর শহীদ হাবিল আব্দুল হালিম সেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।

এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। চালক গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে এলাকাবাসী দৌড়ে গিয়ে গরুটিকে সেতুর পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধাঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।

এ বিষয়ে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে। কিন্তু রেলসেতুতে গরু উঠে পড়ায় ট্রেনটি থামানো হয়। পরে গরু সরিয়ে নিলে আধাঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।

Tags: কিশোরগঞ্জকোরবানির পশুর হাটরেলসেতু
Previous Post

২০০টি বিছের কামড় খেয়ে কেমন আছেন অভিনেতা?

Next Post

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবকে সাংবাদিক সংগঠনের শুভেচ্ছা

Next Post
প্রেস সচিবের নবনিযুক্তি উপলক্ষে সাংবাদিক সংগঠনের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবকে সাংবাদিক সংগঠনের শুভেচ্ছা

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT