চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১ সালের আগে আসামে প্রবেশ করা অভিবাসীদের বৈধতা দিল আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নোটবুকের মধ্যে কলম ও কাগজের ছবি, শিক্ষামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে আসামে প্রবেশ করা বাংলাদশিসহ অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, যারা ১৯৬৬-৭১ সালের মধ্যে আসামে প্রবেশ করেছিল তারা ভারতীয় নাগরিক হিসেবে নিবন্ধন করতে পারবে।

এনডিটিভি জানিয়েছে, ভারতের নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বৃহস্পতিবার ১৭ অক্টোবর সাংবিধানিক বেঞ্চের ৪-১ রায়ে নাগরিকত্ব আইনের সপক্ষে বলা হয়, ১৯৮৫ সালের ওই আইনের ৬-এ ধারা বহাল থাকছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, এমএম সুন্দরেশ, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়।

ভারতের নাগরিকত্ব আইনের এই ধারায় অবৈধ অনুপ্রবেশকারীদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক। এই রায়ের ফলে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

রায়ের পর প্রধান বিচারপতি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ নিয়ে আসাম চুক্তি ছিল একটি রাজনৈতিক সমাধান। যাতে ৬-এ ধারাটি ছিল আইনি সমাধান। বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মত এই যে, এ ধরনের ব্যবস্থা চালুর ক্ষমতা সংসদের রয়েছে। বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন যে, ৬-এ ধারা কার্যকর হয়েছিল স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে একটি মানবিক দৃষ্টিকোণের সামঞ্জস্য রক্ষা করতে।

বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মনে করেন যে, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট সীমান্তবর্তী অন্য রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গের তুলনায় আসাম অনুপ্রবেশ সমস্যায় বেশি ভুক্তভোগী হয়েছিল। তাই তাদের সঙ্গে আসামকে এক করে ভাবলে চলবে না। বেঞ্চের মতে, আসামে ৪০ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছিল। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ঢুকেছিল ৫৭ লক্ষ অনুপ্রবেশকারী। কিন্তু আসামের ওপর অনুপ্রবেশের প্রভাব অনেক বড় ছিল। কারণ পশ্চিমবঙ্গের চেয়ে আসামের জমির পরিমাণ অনেক কম।

এর আগে, আসামে অবৈধ অভিবাসন সংক্রান্ত ওই ধারা ‘অসাংবিধানিক’ দাবি করে আদালতে মোট ১৭টি আবেদন জমা পড়েছিল। সেগুলো একত্র করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চে গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে শুনানি শুরু হয়েছিল। অবশেষে আজ বৃহস্পতিবার এর রায় ঘোষণা করে আদালত।

Tags: আদালতআসামবাংলাদেশিবাংলাদেশি অভিবাসীভারত
Previous Post

দেশে ফেরা হচ্ছে না সাকিবের

Next Post

‘বাংলাদেশকে ভারতীয় প্রদেশ করার প্রতিরোধ যুদ্ধে বিজয়ী বাংলাদেশ’

Next Post
সংবাদ সম্মেলনে বক্তা ও উপস্থিত ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলাদেশকে ভারতীয় প্রদেশ করার প্রতিরোধ যুদ্ধে বিজয়ী বাংলাদেশ'

টেকনাফে অপহৃত যুবকসহ গ্রেপ্তার ৩ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, চাচাসহ গ্রেপ্তার ৩ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT